×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২০২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। দুইটি হাতিটিকেও উদ্ধার করে দেয়া হয়েছে কোতোয়ালি মডেল থানায়।  আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। 

আটককৃতরা হলো- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মোঃ ইমরান ও মাদারীপুরের কালকিনি এলাকার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী। 
জানা গেছে, হাতি ব্যবহার করে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় চাঁদা তোলার অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। ভিন্ন শহর থেকে হাতি নিয়ে এসে কুমিল্লার পাড়ায় পাড়ায় ঘুরে এই চাঁদাবাজিতে অনেকেই বিরক্ত এবং অতিষ্ঠ ছিল।  কয়েকবার চেষ্টা করেও এই হাতি ও মাহুতকে ধরা যায়নি।  অবশেষে আজ বুধবার বিকেলে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্স দের সহযোগিতায় দুইটি হাতি ও দুই মাহুতকে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহিনুল ইসলাম জানান, আটকৃত দুইজনের কাছ থেকে মুচলেকা রেখে তাদেরকে নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। কারণ কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মত কোন পরিবেশ  নেই। তাই তাদেরকে হাতি দুইটি নিয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat