×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৪
  • ২০৮ বার পঠিত
এএসএম হারুন 
ফেনীর মহিপালে ছাত্রহত্যার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলা আ'লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পৌর কাউন্সিলর আমির হোসেন বাহার, সোনাগাজী উপজেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান উম্মে রুমা এবং জেলা যুবলীগের সদস্য এখলাছ উদ্দিন খোন্দকার।

১৪ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃত কাউন্সিল বাহার ছাড়া অপরাপর বাকি দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

জানা গেছে, ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিবর্ষণে আটজন নিহত হয়। এ ঘটনায় ৮টি হত্যা মামলাসহ ১৬ টি মামলা হয়। ঘটনার পরদিন থেকে পলাতক ছিলেন জেলা আ'লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার। বুধবার রাতে তাকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে সোনাগাজী উপজেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান উম্মে রুমাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান।

ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ধৃতদের মধ্যে কাউন্সিলর বাহারকে আটটি হত্যা মামলা ও বাকি দুজনকে ফেনী থানার দুটি মামলায় গ্রেফতার করা হয়। তিনি বলেন, ছাত্রহত্যার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat