×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ২০৪ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের ভাতিজা আব্রাহাম নামে দুই বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টার দিকে বুড়িচং সদর ইউনিয়নের হরিপুর দক্ষিণপাড়া খোরশেদ আলমের নিজ বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের ছোট ভাই রবিউল আলমের দ্বিতীয় পুত্র সন্তান আব্রাহাম খেলতে গিয়ে পরিবারের সকলের আড়ালে পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ ধরে শিশু আব্রাহামকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে স্থানিয়রা ওই শিশুকে উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্রাহামের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat