×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-২২
  • ২০৪ বার পঠিত
বরগুনা প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা চাইলে সংসদে প্রতিনিধিত্ব করতে পারতাম। আমাদের বিরোধী দল বানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাজনীতিতে আমরা কারও লেজুড়বৃত্তি করতে আসিনি। আমরা কখনোই পরগাছা হতে চাইনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বরগুনার টাউনহল মাঠে অনুষ্ঠিত মুজাহিদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম আরও বলেন, ‘৫ আগস্টের পর যখন মায়ের কান্না থামেনি, যখন মুদির দোকানে পানির শব্দ থেমে যায়নি, যখন সাঈদের স্মৃতি মানুষ ভুলে যায়নি, তখন এক শ্রেণির মানুষ চাঁদাবাজি ও জমি দখলে মেতে ওঠে। সেই সময়ে আমরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারা দিয়েছি।’

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো যৌক্তিক আন্দোলনে যখন দেশের মেধাবীদের নির্মমভাবে হত্যা করা হয়, তখন ইসলামী আন্দোলনই তাদের পাশে দাঁড়িয়েছিল। অন্য কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে ছাত্র-জনতার পাশে দাঁড়ায়নি।’
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করেছে। আওয়ামী সরকার সবসময় ভারতের স্বার্থ রক্ষা করেছে। আমাদের দেশের মাটিতে বসে বিদেশি দালালি করা আর দালালদের সহযোগিতা করা সম্ভব নয়। আমরা এসব অন্যায়ের প্রতিবাদ করে যাবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat