×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২১২ বার পঠিত
রিয়াজ, স্টাফ রিপোর্টার (শেরপুর) 
শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্সে মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত লিখিত পরীক্ষায় শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি উপস্থিত থেকে পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, নেত্রকোনা) জনাব শা্হ শিবলী সাদিক; অতিরিক্ত পুলিশ সুপার ( গফরগাঁও সার্কেল, ময়মনসিংহ) জনাব আফরোজা নাজনীন।

এছড়াও পুলিশ হেডকোয়ার্টাসের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (পিআইও,পুলিশ হেডকোয়ার্টাস) জনাব মোহাম্মদ আবু তাহের পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন।এসময় শেরপুরের  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম-সহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।আগামী (২৯ নভেম্বর ২০২৪) তারিখ সকাল ৯ ঘটিকায় লিখিত পরীক্ষা’র ফলাফল শেরপুর জেলা পুলিশ লাইন্সে মাঠে  প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat