×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ১২৭ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি। 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতভর র‌্যাগিং ও শারীরিক নির্যাতনের শিকার ৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত আড়াইটায় এম কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হচ্ছেন স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) ছাত্র হাসিবুর রহমান সবুজ, অভিজিৎ শর্মা, মৃদুল পাল, তোহাদিন নূরুল ও হাসিবুল ইসলাম নাহিদ।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে র‌্যাগিংয়ে গুরুতর আহত শিক্ষার্থী হাসিবুর রহমান সবুজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী বলেন, শনিবার গভীর রাতে এম কেরামত আলী হলের একটি কক্ষে র‌্যাগিংয়ের নামে তাদের নির্যাতন করা হয়। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটলেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে আরও জানা যায়, সিনিয়র শিক্ষার্থীরা এসে তাদের সবার ফোন জমা নিয়ে একটা টেবিলে রেখে দেন। পরে তাদের কান ধরে উঠা বসা করানোসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অনেক সময় তাদের জানালায় ঝুলানো থেকে শুরু করে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
এদিকে এ ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নবিদ্ধ হয়েছে র‌্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা শুরু করেছেন শিক্ষার্থীরা।
র‌্যাগিংয়ের প্রতিবাদে ২০২৩-২৪ সেশনের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। রোববার কোনো অনুষদের নবীন শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করেননি। এছাড়া অভিযুক্তদের শাস্তি কার্যকর না হলে ক্লাশে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 
ঘটনার বিষয়ে পবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. আবুল বাশার খান এই  বলেন, র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত ৭ শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে।
 যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat