×
সদ্য প্রাপ্ত:
আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ১৪৬ বার পঠিত

মনিরুজ্জামান রাসেল, শেরপুর

শেরপুরের নকলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকা সহ সুফিয়া বেগম(৩৫) নামে এক  মাদক কারবারিকে আটক  করা হয়েছে। ২৪ নভেম্বর রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নকলা পৌরসভার  কুর্শাবাদাগৈড়ের কইন্নাপাড়া মহল্লা থেকে তাকে যৌথ বাহিনী আটক করে। যৌথ বাহিনীর অভিযান কালে তার কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ১১টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০হাজার ১৩০টাকা উদ্ধার করা হয়


   


। আটককৃত সুফিয়ার স্বামীর নাম রফিকুল ইসলাম রফিক (৪৫)।
জানা গেছে, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় মাদক কারবারি হিসেবে চিহ্নিত সুফিয়া বেগমের বাড়িতে  অভিযানে যায় যৌথ বাহিনী। দীর্ঘদিন ধরে সুফিয়া বেগম নকলা উপজেলা সহ দেশের বিভিন্ন জায়গায় মাদক কেনাবেচা করে আসছিল। আরো অভিযোগ রয়েছে সুফিয়া স্কুল-কলেজের উঠতি বয়সী ছেলেমেয়েদের কাছে মাদক ও নেশাজাতীয়  দ্রব্য বিক্রি করতো। 
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সুফিয়াকে ধরতে এর আগেও অভিযান চালানো হয়েছিল। আটক সোফিয়া কে পরবর্তী আইনগত  ব্যবস্থার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে । 




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat