×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ১২৫ বার পঠিত

মোঃ কায়সার আহম্মেদ, চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ

জমির বিরোধের শালিস করা নিয়ে ইউপি সদস্য কামাল হোসেনের ওপর হামলার চেষ্টার অভিযোগ অস্ত্র সহ তিনজনকে আটক করেছে পুলিশ।


সোমবার (২৫-নভেম্বর) রাতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকরা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।


আটককৃতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের জনাব আলী মোল্লা লাবুর ছেলে আনিছুর রহমান (৪৬), তার ছেলে আরিফুল ইসলাম (২৪) ও দাদুয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (২৫)।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ঝাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আনিসুর রহমান ও তার ভায়রা সাজ্জাদ হোসেনের বিরোধ চলে আসছে। সেই বিরোধের শালিস দেওয়া ছিল এক নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেনের কাছে। সেই সালিস করা নিয়ে আনিছুর, আরিফুল ও আতিকুল সোমবার সন্ধ্যায় কামাল মেম্বারের বাড়ির সামনে গিয়ে তর্ক বিতর্ক শুরু করে। 


একপর্যায়ে তারা কামাল মেম্বারকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং কাছে থাকা অস্ত্র দিয়ে মারার উপক্রম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী গিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে চাটমোহর থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক এবং অস্ত্র জব্দ করে।

সংবাদদাতা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat