×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ৯৪ বার পঠিত

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:



বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” প্রচার এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে নওগাঁ জেলা শহরে লিফলেট বিতরণ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জনতার এমপি জাহিদুল ইসলাম ধলুর পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এ কর্মসূচি পালন করেন।

তাজের মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠ, মুক্তির মোড়, জেলা বিএনপি কার্যালয় হয়ে পুনরায় তাজের মোড়ে এসে শেষ হয়। প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।

কর্মসূচিতে নওগাঁ জেলা, পৌর ও থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল ও লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বলেন,
“দেশকে দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণ থেকে রক্ষা করতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি।”
তাদের মতে, এই ৩১ দফায় আছে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থার পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও আর্থসামাজিক ন্যায্যতা নিশ্চিতকরণসহ বহু জরুরি রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার।

জনতার এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, আমাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়—জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবায় পুনর্গঠন করা। ৩১ দফা সেই রূপরেখাই তুলে ধরে। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে নওগাঁয় বিএনপি আরও সংগঠিত ও গতিশীল হয়েছে।

নেতৃবৃন্দ জানান, কর্মসূচির ফলে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে এবং ধানের শীষের পক্ষে জনমত দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

শেষে জেলা বিএনপির নেতারা অঙ্গীকার করেন,যত বাধাই আসুক, গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat