×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২১৫ বার পঠিত
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে আটকদের মধ্যে সাতজনের বিরুদ্ধে প্রাথমিক অপরাধের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। কমিশনার বলেন, এ পর্যন্ত ৩৩ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা মিলেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। পরে তাকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত ঘটে। চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংঘর্ষ চলাকালে বিকেলে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। অভিযোগ রয়েছে, চিন্ময়ের সমর্থকরাই তাকে কুপিয়ে হত্যা করে।

সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ছাত্রজীবনে মেধাবী সাইফুল আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়ে দাখিল পাস করেন এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে আইন পেশায় যুক্ত হন। মৃত্যুর আগে তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat