×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২০-১০-১৮
  • ২৮৭ বার পঠিত

স্বাধীনবাংলা, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে পৌর আওয়ামী লীগ আয়োজিত মিছিল ও আলোচনা সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিছিলটি বের হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় পাট হাটি এলাকায় পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের পক্ষে শ্লোগান দিয়ে মিছিলে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরোও পড়ুন: দেশে করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ১২৭৪ ***

আওয়ামী লীগের নেতাকর্মীরা নূর মোহাম্মদের পদত্যাগের দাবিতে মালিবাগ মোড়ে সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ভোকেশনাল ইনিস্টিটিউটের সামনে বিক্ষোভ সমাবেশ করে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat