×
সদ্য প্রাপ্ত:
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২০৯ বার পঠিত
সাহাবউদ্দিন
বরগুনা প্রতিনিধি
বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে হাজতবাস এবং দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নুহুউল আলম নবীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় মাসুম তালুকদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইফতেখায়রুল রাসেল ও নৈশপ্রহরী রাজু তালুকদারের বিরুদ্ধে আদালতে গাছ কাটার মিথ্যা মামলা করেন। দুই আসামি গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে মিথ্যা মামলা করায় বাদী মাসুমকে বিকেল ৫টা পর্যন্ত হাজতবাসে থাকার নির্দেশ দেন। একই সঙ্গে মামলাটি খারিজ করে দেন।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নুহুউল আলম নবীন বলেন, মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলার বাদীতে বিকেল পাঁচটা পর্যন্ত হাজতবাসে থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি  দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat