×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ১৮৬ বার পঠিত
এ কে এম মনির চৌধুরী মোমেন, নেত্রকোনা জেলা প্রতিনিধি 
নেত্রকোণার কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার সকাল ১০টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ এর সহযোগিতায় ব্যারিস্টার কায়সার কামাল এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। 

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি সব সময় জনগণের পাশে ছিলো, আছে ও থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণার্থেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

তিনি আরও জানান, ৩০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ৪ হাজার রোগীকে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যাবস্থাপত্র এবং ঔষধ ও চশমা বিনামূল্যে বিতরণ করেন। আর যারা চোখে ছানী পড়া রোগী তাদের তালিকা তৈরি করে তিনদিন পর ময়মনসিংহ নিয়ে বিএনএসবি হাসপাতালে অপারেশনের ব্যাবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঠান বাবুল,  আনোয়ার ইসলাম টুটন, এম এ মতিন,চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া, চেয়ারম্যান ওবায়দুল হক, নাজিম আহমেদ সাগর, সাবেক চেয়ারম্যান মোঃ রুবেল ভুঁইয়াসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat