×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ১৭৮ বার পঠিত
জাহিদ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কুড়িগ্রামের সোনহাট স্থলবন্দর ব্যবসায়িদের সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটি তে  ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহ্বায়ক ও ইছাহাক আলীকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন- সাইফুর রহমান, আবু হেনা মাসুম, কবির হোসেন, শফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম ও এরশাদুল হক।

উল্লেখ্য - সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সাথে সাথে সোনাহাট স্থলবন্দরের আমদানি রফতানি কারক সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা কার্যালয়ে না আসায় ব্যবসায়ী কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত ও ক্ষতিগ্রস্ত হয়ে সংগঠনের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমদানি-রফতানি কার্যক্রমে। মুখ থুবড়ে পড়ে সরকারের রাজস্ব আদায়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাধারণ ব্যবসায়ীরা গত ২৭ নভেম্বর (বুধবার) বিকেলে বিশেষ এক জরুরি সভার আহ্বান করেন। সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো।কিন্তু বি এন পি র দুই গ্রুপের মতবিরোধ এর জেরে বন্দর এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হলে উপজেলা প্রশাসনের পক্ষে ১৪৪ ধারা জারি করা হয়েছিলো।

অবস্থা স্বাভাবিক হলে ৩০ নভেম্বর জরুরি বৈঠক এ আবারো ব্যবসায়ী মহল ২৭ নভেম্বর /২০২৪ তারিখের ঘোষিত কমিটিই সর্বসম্মতিক্রমে বহাল রাখার সিদ্ধান্ত গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat