×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২০-০৮-২২
  • ৩৪৩ বার পঠিত

স্বাধীনবাংলা,নিউজ ডেস্ক: 


বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারটের (ভালো মানের) প্রতি ভরি সোনার দাম পড়বে ৭২ হাজার ২৫৮ টাকা। শনিবার থেকে এ দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে গত ৭ মাসে ভরিতে ১৭ হাজার টাকা দাম বৃদ্ধি করে। তবে সর্বশেষ গত ১২ আগস্ট ভরিতে সাড়ে ৩ হাজার টাকা কমানো হয়। অন্যদিকে দুবাইয়ের বাজারে শুক্রবার ২২ ক্যারটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৫৯ দশমিক ৮৩ ডলার। এ হিসাবে দেশীয় মুদ্রায় প্রতি ভরির দাম পড়ে ৫৯ হাজার ৩১৭ টাকা। দাম কমার পরও বাংলাদেশের সঙ্গে ভরিতে পার্থক্য প্রায় ১৩ হাজার টাকা।

নতুন মূল্য অনুযায়ী, দেশে ২২ ক্যারটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার এর দাম ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারটের প্রতি ভরি ৭০ হাজার ৫৬২ থেকে কমে ৬৯ হাজার ১০৯ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারটের সোনা প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকা থেকে ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনাপ্রতি ভরির নতুন দাম ৫০ হাজার ৩৮ টাকা। শুক্রবার এর দাম ছিল ৫১ হাজার ৪৯৬ টাকা। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। আগের দাম অনুসারে প্রতি ভরি রুপা ৯৩৩ টাকায় বিক্রি হবে। তবে একজন ক্রেতা কোনো জুয়েলারি দোকান থেকে স্বর্ণের অলঙ্কার কিনতে চাইলে তাকে ভ্যাট ও মজুরি দিতে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat