×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ১৮৪ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি বর্ষণকারী শাফিন হাসান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।

রবিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি সাফিন হাসান সরকার (৩৫) কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ড ঠাকুরপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

ঘটনা সুত্রে জানা যায়, কুমিল্লা  নগরী ঠাকুরপাড়া এলাকায় রবিবার মধ্যরাতে ছিনতাই কালে জনতার ধাওয়াকালে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে। সাফিন হাসান কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি বর্ষণকারীর তিনি একজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি। তাকে রাতে স্থানীয়রা ছিনতাইয়ের অপরাধে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat