×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ১৮৫ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল, স্টাফ রিপোর্টার, শেরপুর:
শেরপুরের কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে স্টেকহোল্ডারদের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফতার মাহমুদুর রহমান। 
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা যদি স্বচ্ছ ও সচেতন হই এবং আমাদের কৃষি পণ্য  উৎপাদনে আন্তরিক হই তাহলে আমাদের আলু পেঁয়াজের জন্য ভারতের মুখাপেক্ষী আর হতে হবে না। খাদ্যসহ সকল প্রকার কৃষি পণ্য উৎপাদনে উদ্বৃত্ত থাকবে। 

উপস্থিত বক্তারা পাইকারি বাজার থেকে খুচরা বাজারে দ্রব্যমূল্যের দামের বিশাল তফাৎ নিয়ন্ত্রণে এবং সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল,জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজওয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনিম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা বেগম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ প্রমুখ। উক্ত মতবিনিময় সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  মোঃ আরিফুল ইসলাম।

মতবিনিময় সভাটি শেষে ক্যাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নীতি প্রদান করার সময় ক্যাবের সভাপতি সুশীল মালাকার সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat