×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৫
  • ২২১ বার পঠিত
এম. এ. হাসনাত, আজমিরীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমীরিগঞ্জ পৌরসভাধীন বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আলোর খুঁটি না থাকায় নাগরিকদের নানান ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। ঐসব রাস্তা সন্ধ্যার পর থেকেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যার ফলে দিন দিন বেড়ে চলেছে অসংখ্য অসামাজিক কার্যকলাপ।জানা যায়, পৌরসভার ৪ ও ৬ নং ওয়ার্ডের আওতাধীন আজিম নগর এবং ইলাম নগর যাবার গুরুত্বপূর্ণ রাস্তায় আলোর খুঁটি না থাকার কারণে চলাচল করতে গিয়ে নাগরিকদের অসুবিধা ও ভয় এর সম্মুখীন হতে হচ্ছে। সন্ধ্যার পর থেকেই অন্ধকারাচ্ছন্ন থাকায় রাস্তার পাশে বসে মাদক সেবন এবং মাদক কারবারিদের আড্ডা। যার ফলে এলাকার মানুষজন অনিরাপত্তা বোধ করেন এবং এলাকার ব্যাবসায়ীদের চলাফেরায় ব্যাপক অনিরাপত্তা ও যানবাহন চলাচলে একধরণের আতংক কাজ করে। বিশেষ করে নারীদের জন্য এই সমস্যা অনেক বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পরে মানুষজন চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ে রাস্তাগুলি, যাতে মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়ে উঠেছে। আজিমনগর এলাকার চৌরাস্তার এক ব্যবসায়ির সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যা পর থেকে ঐসব রাস্তায় বাজে আড্ডা ও মাদক সেবীদের দৌরাত্মে মানুষজন কম চলাফেরা করে থাকেন, যাতে করে বেচা-কেনা অনেক কমে যাচ্ছে দিন দিন। তাছাড়া ইলাম নগর এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষজন প্রতিদিনের মতো কাজ শেষে ঘরে ফিরতে হলে ভয় ভীতি নিয়ে অন্ধকার রাস্তা পাড়ি দিতে হয়। নারী ও শিশুদের জন্য বিশেষভাবে এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকার বাসিন্দারা পৌর প্রশাসক ও থানা পুলিশের কাছে তাদের অনুরোধ জানিয়েছেন, অচিরেই যেন রাস্তাগুলোতে আলোর খুঁটির ব্যবস্থা করে দেওয়া হয়। এ বিষয়ে পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক জানান, "আমরা নাগরিকদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়েছি এবং দ্রুত রাস্তার আলোর খুঁটি প্রতিস্থাপনের কার্যক্রম হাতে নিয়ে এলাকার মানুষ নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করে দিব"।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat