×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৬
  • ২২০ বার পঠিত
নুরুল কবির সাতকানিয়া প্রতিনিধি চট্রগ্ৰাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের জনগণ ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ইসলামী দলকে নিয়ে স্বপ্ন দেখছে। জামায়াতে ইসলামী বৃহৎ ইসলামী দল হিসেবে এ সংগঠনের নেতাকর্মীকে জন-আকাংখা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠন করার মাধ্যমে এদেশে স্বৈরাচারের বীজ উপড়ে ফেলা সম্ভব।

শনিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিআইএ মিলনায়তনে জেলা মজলিসে শুরার সাধারণ অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

এ সময় দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, ড. ছাবের আহমদ, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন ও অধ্যাপক মাহমুদুল হাছান প্রমূখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, পতিত স্বৈরাচার যতই দেশবিরোধী ষড়যন্ত্র করুক, দেশের জনগণ তা রুখে দিতে প্রস্তুত। প্রয়োজনে নিজের জীবন দিতেও কুন্ঠাবোধ করে না। শহীদ সাইফুল ইসলাম আলিফ সেটা প্রমাণ করে দেখিয়েছেন। শহীদি এ ময়দানের দায়িত্বশীলগণকে জনগণের নির্ভরতার প্রতীক হয়ে উঠতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat