×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ২৫২ বার পঠিত
হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। সেই লক্ষ্যে মাঠে নেমেছে জ্যোতি-নাহিদা।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

সিরিজরক্ষার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগ্রেসরা। একাদশ থেকে বাদ পড়েছেন ঋতু মণি এবং ফারিহা ইসলাম তৃশা। এই দুজনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলা।

এদিন দুটি পরিবর্তন এনেছে আইরিশরাও। আভা ক্যানিং এবং উনা রেমন্ড-হোইয়ের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আলানা ডালজেল ও রেবেকা স্টোকেল।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জাহানারা আলম, ফাহিমা খাতুন, শোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, তেজ নাহার, সানজিদা আক্তার মেঘলা এবং জান্নাতুল ফেরদৌস সুমনা।

আয়ারল্যান্ড একাদশ: গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, ওরালা প্রেন্ডারগাস্ট, আলানা ডালজেল, লরা ডেলানি, রেবেকা স্টোকেল, সারাহ ফোর্বস, আর্লেন কেলি, লেয়া পল, ফ্রেয়া সার্জেন্ট এবং অ্যামি ম্যাগুয়ার।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat