×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ১৭৭ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর বালুতুপা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ পৃথক পৃথক দুটি অভিযানে ১২০০ পিছ ইয়াবা এবং ২৪০ বোতল ফেন্সিডিলসহ মোট ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বালুতুপা এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃত আসামিরা হলো, মো: জয়নাল আবেদিন (৩৫) কুমিল্লা নগরীর নুরপুর এলাকার হোসেন মিয়ার ছেলে, মো মন্জিল মিয়া (৭৪) নগরীর সংরাইশ এলাকার জোনাব আলীর ছেলে ও ফাহিম হোসেন (১৯) সদর উপজেলা নসরাইল এলাকার আবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন কোতয়ালী মডেল থানার বারপাড়া এলাকার তেলিকোনা থেকে বালুতোপা সড়কের উপর হতে ১২০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
একই দিনে অপর একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার ণএকটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার বালুতুপা এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করে। 

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat