×
সদ্য প্রাপ্ত:
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রকাশিত : ২০২৪-১২-০৮
  • ১৯৩ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণের ঘোষগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২০৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত আসামি মো: ফয়সাল (৩০) জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউপির ঘোষগাঁও গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন  গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও এলাকা হতে ২০৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, আটককৃত আসামি ফয়সালের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat