×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ২২৪ বার পঠিত
পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী। সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধমে দিবসটির উদ্বোধন করেন ইউএনও মো. আরিফ আদনান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অসুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। সভায় বক্তাগণ দেশকে দুর্নীতি মুক্ত রাখতে উন্নত বিভিন্ন দুর্নীতিমুক্ত দেশের উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় ইউএনও মো. আরিফ আদনান পারিবারিক ও প্রতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন। এসময় উপজেলা সহকারি কমিশনা(ভূমি) নাবিলা ফেরদৌস, প্রাণি সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, এলজিইডি প্রকৌশলী নুরুল আফসার মো. সুলতানুল ইমাম, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, সদস্য সচিব মোশারফ হোসেন জুয়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat