×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-১২-১১
  • ২৪৪ বার পঠিত

মঙ্গলবার আমেরিকার মালিবুর দাবানল সেখানকার হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে। 

হলিউডের কাছাকাছি মালিবু হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জায়গা যেখানে হলিউড সেলিব্রেটি লেডি গাগা, লিওনার্দো দি ক্যাপরিও, জেনিফার আনিস্টন এবং গায়িকা শের-র বাড়ি আছে। ইতিমধ্যে সেখানকার সাতটি বাড়ি আগুনে পুড়ে গেছে।  

মালিবু দাবানল হলিউড সেলিব্রেটিদের মাল্টি-মিলিয়ন ডলার মুল্যের সম্পত্তিকে হুমকির মুখে ফেলেছে। যে দাবানলের সূত্রপাত সোমবার। যেখানে দমকল বাহিনীর কর্মীরা চারপাশের খাড়া গিরিখাতে পা রাখতে পারছে না। আগুনের লেলিহান শিখার কারণে।  

মালিবুর অধিবাসী অ্যালেস জালাস তার অভিজ্ঞতার বর্ননা দিয়েছে এইভাবে: তখন রাত ১১টা। আমরা মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমি বাইরে যাই, আকাশ উজ্জল লাল। পয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুন পাহাড়ের পাদদেশে চলে আসল। তারপর এক ঘন্টার মধ্যে আমরা সম্পূর্নভাবে ধোয়া বেষ্টিত হয়ে পড়ি। একদিকে বাড়িঘর পুড়ছে, আরেকদিকে উচু পর্বতমালা। 

আইন প্রয়োগকারী সংস্থার অফিসারেরা হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ২০০০০ মানুষকে বাড়িঘর থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফের ক্যাপটেন জেনিফার সিটো।

মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট বলেছেন, আগুনটা ভীতিকর। কিন্ত মালিবু এবং এর অধিবাসীরা পরাজয় মানবে না। বিমানের সহযোগিতায় দমকল বাহিনীর ১৫০০ সদস্য মালিবুর আগুন নেভাতে কাজ করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat