×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১১
  • ২২১ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার,কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে ৯০০ পিস ইয়াবাসহ আল-আমিন খলিফা (৪১) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই আব্দুল জলিলের নেতৃত্বে লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির গোয়াল ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আল-আমিন একই এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে এবং ওই এলাকার মাদকের মূলহোতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আল-আমিন খলিফাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat