×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২৩২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: 

কক্সবাজারের রামুর গর্জনিয়ার বড়বিল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি দেশীয় এলজি, ১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড তাজা গুলি ২৪ রাউন্ড গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধারের দাবী করেছে র‌্যাব-১৫।

র‍্যাব-১৫ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের ক্রমাগত অস্ত্র বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

মাটির নিচে পুঁতে রাখা অবস্থা থেকে উদ্ধার এসব অস্ত্র উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় জব্দ তালিকা প্রস্তুত করে বলে জানানো হয় র‍্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat