×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২২৮ বার পঠিত
এম.এ. হাসনাত, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিগত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের উপর হামলায় নিহত ৯ জন হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী আওয়াল মিয়া (মেম্বার) কে গ্রেপ্তার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।  জনাব মো: রেজাউল হক খান, পুলিশ সুপার হবিগঞ্জ, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হবিগঞ্জ জনাব শহিদুল হক মুন্সী মহোদয়ের দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ আজমিরিগঞ্জ থানা জনাব এ বি এম মাঈদুল হাছান এর নেতৃত্বে, অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে আওয়াল মিয়া কে আটক করা হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হাসান মিয়ার পিতা মোঃ ছানু মিয়া বাদী হয়ে গত ২২ আগষ্ট সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও আব্দুল মজিদ খানকে আসামী করে ১শ ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০০/২৫০ আসামী করে বানিয়াচং থানায় এ মামলাটি দায়ের করেন। আটককৃত আওয়াল মেম্বার আজমিরীগঞ্জ উপজেলার ১ নং সদর ইউনিয়নের বাসিন্দা। 

আজমিরীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত আওয়াল মিয়া বানিয়াচং থানায় দায়েরকৃত হত্যা মামলার ১৫৬ নং আসামী। প্রয়োজনীয় কার্যবিধি শেষে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী সকল আসামী ও দোসরদের গ্রেফতারে অভিযান চলমান থাকার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat