×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২১৭ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের  একটি ব্রীজ কাল হয়ে দাঁড়িয়েছে ১৫০ পরিবারের। 

"শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন"
 এই স্লোগানকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক নির্মিত হয় এই ব্রীজটি ২০১৬/ ১৭ অর্থ বছরে।চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুসা হাওলাদার বাড়ির পূর্ব পাশে ৪০ ফুট ব্রিজ নির্মাণ করা হয়। ব্রীজটি  প্রকল্প  উদ্বোধন করেন ভোলা দুই আসনের সাবেক এম পি আলী আজম মুকুল ও দৌলতখান উপজেলার চেয়ারম্যান মনজুর আলম খান।


 দীর্ঘ সাত বছরে মানুষ ব্রীজ এর সুবিধা থেকে বঞ্চিত বরং অসুবিধাই হচ্ছে বেশি বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী আরো জানান আগে যেই ব্রীজটি ছিল সেই ব্রীজ দিয়ে আমরা চলাফেরা করতে পারতাম কিন্তু ওই ব্রীজটি  ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় ভেঙে নতুন করে ব্রীজ করে দিয়েছে আমাদের সুবিধার জন্য কিন্তু এখন দেখি অসুবিধাটাই বেশি হয়েছে। চলাফেরা করা যায় না বাচ্চারা স্কুলে যেতে পারে না, বৃদ্ধরা চলাফেরা করতে পারেনা, কোন মানুষ অসুস্থ হলে হসপিটালে নেওয়া যায় না। আবার  অনেকেরই পড়ে গিয়ে  হাত  পা ভেঙ্গে  যাওয়ার মত দুর্ঘটনাও ঘটেছে। বাজার করে মাথায় নিয়ে বাড়ি ফিরতে হয়। এখন আমাদের একটাই দাবি বর্তমান সরকার যেন আমাদের এই ব্রীজটি সংস্কার করে দেয় যেনো ব্যবহারের উপযোগী হয়।
 

এ বিষয়ে দৌলতখান উপজেলার  নির্বাহী কর্মকর্তা" নিয়তি রাণী কৈরী" বলেন ব্রীজটির বিষয়টি আমি অবগত নয়, তবে সরজমিনে গিয়ে পরিদর্শন করে মানুষের চলাচলের উপযোগী করে দেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat