×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২৫৬ বার পঠিত
নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. জোবায়ের সানি ৩০ আওয়ামী লীগের কর্মী উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ শাজাহান ৪০ ও কালিয়াইশের তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হক ৪৮।

পুলিশ জানায়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে আওয়ামী লীগ সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করছিলেন।

এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশ নিয়ে মিছিলে হামলা চালান। এ ঘটনায় গত ৮ অক্টোবর উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এতে জড়িত অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের একটি মিছিলে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ–সংক্রান্ত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat