×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ২২২ বার পঠিত
মো. তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

শনিবার ২১ ডিসেম্বর উপজেলা সদরের পৌর সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. কামাল হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ইউনুছ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা কাজী ইব্রাহিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সাংবাদিক ও কবি দেলোয়ার, হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য মো. আসাদুল ইসলাম রফিক, মো. সাইদুল ইসলাম এবং হোমনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. নাইম হাসান।

বক্তারা হোমনার চারপাশের উপজেলা পশ্চিমে মেঘনা, দক্ষিণে তিতাস, পূর্বে মুরাদনগর এবং উত্তরে বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাকে অন্তর্ভুক্ত করে হোমনাকে জেলা ঘোষণার দাবি জানান।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত হোমনাকে জেলা হিসেবে ঘোষণা করা হলে এলাকার মানুষের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ দাবির প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat