×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ১৮২ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোছাঃ ইয়াছমিন খাতুন। তিনি আজ (সোমবার-২২ ডিসেম্বর) সকালে যোগদান করেন। 

নবাগত পুলিশ সুপারকে মানিকগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে হাউজগার্ড সালামি প্রদান করা হয়। এসম সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন কুমার সরকার, পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এস এম আমান উল্লাহ, পুলিশ লাইন্সের আরআইসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন এর আগে ঢাকা এন্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

মোঃ বশির আহমেদ সাড়ে তিনমাসের মাথায় পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হলে মানিকগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য হয়। মোছাঃ ইয়াছমিন খাতুন মোঃ বশির আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat