×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ১৯৯ বার পঠিত

মো দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ 

সাতক্ষীরায় মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা-২০২৪ র্শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ।

 এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা শিক্ষক সমিতির সভাপাতি মোঃ আমানুল্লাহ আমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভায় টিউশন ফি নীতিমালা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারগতার উপর ভিত্তি করে জেলার পৌর এলাকা ও মফস্বল ভিত্তিক দুই ক্যাটাগরিতে সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারন করা হয়। এতে পৌর এলকায় জন্য স্কুল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৮০ টাকা টিউশন ফি নির্ধারন। আর মফস্বল এলাকার স্কুল শিক্ষাথর্ীদের জন্য সর্বোচ্চ ১২০ টাকা। এছাড়া, জেলার পৌর এলাকার বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৫০ টাকা টিউশন ফি নির্ধারন করা হয়। পৌর এলাকার বাইরে মফস্বল কলেজ শিক্ষাথর্ীদের জন্য টিউশন ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারন করা হয়। এছাড়া জেলা বেসরকারী (ননএমপিও) স্কুল-কলেজ গুলোর টিউটন ফি সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা নির্ধারন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat