×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-১১-০৫
  • ৩৮৯ বার পঠিত

৫ নভেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার বাংলা ২০ কার্তিক ১৪২৭।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): তথ্যগত বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাবেন।বিদেশ থেকে আসতে পারে মনের মতো কোনো সংবাদ। ছোট ভাই-বোনের সোনালী ভবিষ্যৎ রচনায় আপনার ত্যাগ আজ সফল হবে। নিজ নিজ কাজের জন্য সামাজিক মাধ্যমে সম্মানিত হওয়ার সুযোগ পেলে, ক্ষতি কী?

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): নগদ টাকার যে সংকট বিগত কিছুদিন ভুগছেন তা এক ঝটকায় কেটে যেতে পারে। বকেয়া কোনো বিল হঠাৎ করে পাস হবে। নিজের উদ্যোগে খাদ্য সরবরাহ বা ক্যাটারিং এর কোনো ব্যবসা আরম্ভ করার সুযোগ আসবে। আপনার ক্ষুদ্র ব্যবসাকে সম্প্রসারণের সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করতে হবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): আজকের দিনে আপনার জয় জয়কার ধ্বনিত হবে। চাকরি হোক বা ব্যবসা সকল ক্ষেত্রেই প্রত্যাশা পূরণে এক ধাপ এগিয়ে যাবেন। জীবন সাথীর প্রেমপূর্ণ সহযোগিতায় আজ অসাধ্যকেও সাধন করতে সক্ষম হবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): বৈদেশিক কর্ম বা বিদেশ যাত্রার চেষ্টায় সফল হবেন। ব্যক্তিগত কারণে যেতে পারেন দূরে। বৈদেশিক পণ্য আমদানিতে ভুল সিদ্ধান্তর কারণে কিছু জরিমানা গুণতে হবে। প্রবাস জীবনে দেখা দিতে পারে একাকীত্ব। এ নিঃসঙ্গতা কাটাতে বিবাহের প্রয়োজন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): আর্থিক জটিলতাগুলো কাটতে শুরু করবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বহুদিনের প্রাপ্য আদায়ে সফলতা আসার কথা। ব্যক্তিজীবনে বন্ধুর খুব প্রয়োজন অনুভব করবেন। স্বার্থের এ পৃথিবীতে বন্ধু ছাড়া চলা অসম্ভব। গার্হস্থ জীবনে বড় ভাই-বোনের স্নেহ মমতার মূল্য দিতে হবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): বেকারত্বের দূর্বিসহ অভিশপ্ত জীবন থেকে মুক্ত হওয়ার উপযুক্ত সুযোগ আসবে। তবে তা কাজে লাগানোর দায়িত্ব আপনার। আপনি যদি আপনার যোগ্যতানুসারে কর্মের আশা করেন তা হলে এ বাজারে তা সম্ভব নয়। সামাজিক প্রতিষ্ঠা ও সম্মান বেকার জীবনে অকল্পনীয়।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২অক্টোবর): উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ হবে সহসাই। এ ক্ষেত্রে পেতে পারেন প্রবাসী বন্ধুর সহায়তা। ভাগ্য উন্নতির জন্য কোনো কাজের প্রচেষ্টা সফল হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক উপলব্ধি থেকে পাওয়া যায় ঈশ্বরের নৈকট্য। শত কষ্ট সহ্য করেই সাফল্য করায়ত্ত হয়।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): ব্যবসায়ীক ঝুঁকি নিতে পারলে আজ সফলতা আসবেই। দেনা পাওনার অসমাপ্ত হিসাবগুলো শেষ করার প্রয়োজন রয়েছে। ব্যাংকে জমানো টাকা ভেঙ্গে চলতে হতে পারে আজকের দিনটি। রাস্তাঘাটে হতে হবে সতর্ক। কারো সঙ্গে অকরণে বিরোধ বিবাদ এড়িয়ে চলা উত্তম, না হলে পুলিশি হয়রানির ভয়।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): ব্যবসায়ীক জীবনে সুযোগকে কাজে লাগাতে পারলে আজকের দিনটি হবে আপনার ভাগ্য উন্নতির প্রথম সোপান। হঠাৎ করেই বড় ধরনের অর্ডার পেতে পারেন। দাম্পত্য জীবনেও আসবে কোনো খুশির সংবাদ। সাংসারিক জটিলতা কেটে গিয়ে প্রাচুর্যের পদধ্বনি শোনা যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): অহেতুক কারো উপর দোষ না চাপানোই ভালো। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। কর্মস্থলে সহকর্মীদের অনেকেই অনেক কথা বলবে কিন্তু তাতে উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে ভুল। শরীরের প্রতি বিশেষ যত্নবান হতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): জীবনে অজ্ঞতাকে জয় করার জন্য আবার বন্ধকরা পড়াশোনা শুরু করতে পারেন। শিল্প চর্চায় আসবে অভাবনীয় সাফল্য। বয়স আপনার যাই হোক না কেনো, প্রেমের আহ্বান সাড়া না দিয়ে থাকা কঠিন হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): জীবনে বড় বড় স্বপ্ন দেখতে হবে। তা না হলে স্বপ্ন পূরণের তাড়া থাকবে না। আজ যারা পৃথিবীতে সফল তাদের স্বপ্নগুলো তাদের চেয়েও ছিলো বড়। সংসারে পিতা মাতার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করতে হবে। সঠিক পথে চলতে পারলে সাফল্য আসবে হবে সকল প্রত্যাশা পূরণ। সূত্রঃ আর টিভি হতে নেওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat