×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ২১৬ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল 
স্টাফ রিপোর্টার, শেরপুর 

শেরপুরে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামীকে আটক করেছে র‍্যাব।আটককৃত আসামীর নাম ছম আলী(৬৮)। 
২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন বাকাকোড়া এলাকা হতে তাকে আটক করা হয়।
ছম আলী শেরপুর সদর উপজেলার বড়‌ইতলা গ্রামের শরবেশ আলীর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি।
র‌্যাব জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে ৫১৮ জন হাজতি ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। পলাতক আসামিদের আটকে অভিযানে নামে র‌্যাব‌। এর‌ই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছম আলীর অবস্থান নিশ্চিত হয়ে বুধবার দুপুরে ঝিনাইগাতী থানাধীন বাকাকোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat