×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ২৪০ বার পঠিত
মো: দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে আন্ত ইউনিয়ন  ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খোলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া হাই স্কুল ফুটবল মাঠে  ৯নং ওয়ার্ড (বালিয়াডাঙ্গা,বাবুলিয়া) বনাম ৪নং ওয়ার্ড (চুপড়িয়া) এর মধ্যে ফাইনাল  খেলাটি অনুষ্ঠিত হয়। 

আগরদাঁড়ি ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাও. নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন   বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা  সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন,  উপজেলা কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান,  ইদ্রীস আলম, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মোঃ আল মামুন, ইউনিয়ন আমীর মাওলানা শেখ মনিরুজ্জামান যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম,  সেক্রেটারি আশরাফুল আলম বুলু, ১০ নং আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন, আগরদাঁড়ি ইউনিয়ন যুব জামাতের সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ। 
আগরদাঁড়ি  ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পির মাঠ পরিচালনায় ফাইনাল খেলায় (চুপড়িয়া) ৪নং ওয়ার্ডকে হারিয়ে (বালিয়াডাঙ্গা,বাবুলিয়া) ৯নং ওয়ার্ড চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat