×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২০১ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: সাতক্ষীরাার আশাশুনি উপজেলায় মৎস্য ঘেরের বাসা ও নেট পাটা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামে। এঘটনায় আদালতপুর গ্রামের মৃত করিম শেখের পুত্র মোঃ নজির উদ্দিন শেখ (৬৯) বাদি হয়ে আদালতপুর গ্রামের মোছেল সরদারের পুত্র শামীম সরদার, মুনছুর গাজীর পুত্র বাবু গাজী, শাহিনুর মিস্ত্রীর পুত্র পলাশ মিস্ত্রী, হাফিজুল সরদারের পুত্র জুয়েল সরদার, কোদন্ডা গ্রামের আজিজ গাজীর পুত্র সাদ্দাম গাজী, দূর্গাপুর গ্রামের বাহাদুর ঢালীর পুত্র খায়রুল ঢালী ও তরিকুল ঢালী সহ আরোও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানায় লিখিত অভিযোগ ও বাদির সাথে কথা বলে জানা যায় বাদি কোদন্ডা মৌজায় ২৪৮ নং খতিয়ানের ২৪৮৫ দাগে আনুমানিক ২৫ বিঘা জমির ঘেরে শান্তিপূর্ণ ভাবে মৎস্য চাষ করে আসছিলো। উল্লেখিত আসামীরা ৩ই জানুয়ারী শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে অনাধিকারে মৎস্য ঘেরে প্রবেশ করে ঘেরে বাসা, নেট পাটা ভাংচুর করে জাল টেনে লক্ষাধিক ক্ষতিসাধন করে। সেখানে অবস্থান নিয়ে নতুন ঘর নির্মাণকালে বাদি বাধা দিতে গেলে উল্লেখিত বিবাদীরা তাদের কে মারপিট করে রক্তাক্ত জখম করে খুনের হুমকি দিয়ে দেয়। এমতাবস্থায় বাদি পুনরায় মাছ চাষ, ক্ষতি পুরন পেতে ও শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে পারে সেজন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে আশাশুনি থানার ডিউটিরত অফিসার এসআই নাহিদুজামান জানান অভিযোগ পাওয়ার সাথে সাথে ইমারজেন্সি ডিউটির ফোর্স পাঠানো হয়েছে। এবং উভয় পক্ষকে স্ব স্ব কাগজপত্র নিয়ে সোমবারে থানায় আসার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat