×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৫
  • ১৭৯ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া, ইউপি সদস্য সিরাজ খান, আব্দুল হান্নানসহ বিভিন্ন মসজিদের ইমাম, মোত্তাওয়ালী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভিন্ন ধরনের গুজব, চুরি প্রতিরোধ ও এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ইমামদেরকে বলা হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat