×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৫-০১-০৫
  • ২০২ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয়  
রাজশাহী জেলা প্রতিনিধি। 

রাজশাহীর দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অভিযোগে চারটি (৪) ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

 ৫ জানুয়ারী রবিবার সকালে রাজশাহী ঔষধ প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর বাজারে মেডিকেল মোড়ে অভিযান পরিচালনা করা হয়। ঔষুধ ও কচ‌মে‌টিম আইন ২০২৩ এর ৪০ (খ) গ ঘ লংঘন তথা নি‌ষিদ্ধ ঔষুধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ক্রিয় করায় ৫৪ ধারায়চারটি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

 ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলার সহকারি কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট সুমন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের পক্ষে রাজশাহী দপ্তরের তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম। বাজারের মেডিকেল মোড়ে শেলী ফার্মেসী-৩০০০, বিসমিল্লাহ ফার্মেসি- ৩০০০ , নিয়ন ফা‌র্মেসী- ৩০০০ প্রফেসর ফার্মেসী- ২০০০, চারটি ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিনামূল্যের (সিম্পল) পাওয়া যায়। অভিযানের নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার ভূমি, ফার্মেসী চারটিতে ১১ হাজার টাকার অর্থদণ্ড দেন।


 ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা মারাত্মক ঝুঁকি বয়ে আনে বলে কয়েকজন ঔষধ ক্রেতা দাবি করেছেন। 

তারা জানান, দীর্ঘ দিন ধরে উপজেলার বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ক্রয়-বিক্রয় হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।


এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) সুমন চৌধুরী বলেন , দোকানে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের ঔষধ পাওয়া গেছে। যা কোনো ভাবে গ্রহণযোগ্য নয়। এই অভিযানের মাধ্যমে তাদের সর্তক হওয়ার একটি বার্তা দেওয়া হয়েছে। ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিয়ম মেনে অভিযান চালানো ও অর্থ দণ্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat