×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৬০ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার আশাশুনি থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় করেছেন। 
৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি জি, এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত ওসি নোমান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, সমাজ তথা দেশের মানুষকে সঠিক পথে আইন মেনে চলাচলের স্বার্থে আমাদের সকলকে কাজ করতে হবে। আমি পুলিশ হিসাবে দায়িত্ব পালন করবো, আপনারা সাংবাদিক-সমাজের সচেতন মানুষ হিসাবে একই দায়িত্ব পালন করা উচিৎ। ছাত্র-যুবক সকলকে স্বস্ব কাজের সাথে সময় দিতে হবে। অবসর সময়ে বৈধ ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ড, পাঠাগারে সময় ব্যয় করতে হবে। এজন্য আমি উপজেলার ১১ ইউনিয়নে ক্রীড়া ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, পাঠাগার গড়তে চাই। শ্রমিক-হত দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠাগার থেকে বই নিয়ে পড়ার সুযোগ দেওয়া হবে। অন্যদেরকেও পাঠাগারের বই পড়তে অভ্যস্থ করে তুলতে হবে। তিনি বলেন, আমাদেরকে আগে মানুষকে ভালবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে। হতদরিদ্রদের বুকে টেনে সহযোগিতা করতে হবে। আমরা ভাল ও উন্নত আচরনের অধিকারী হলে সকলকে সুন্দর আলোয় আলোকিত করে তুলতে পারব। তিনি প্রেস ক্লাবের সদস্যদেরকে ভাল কাজের সহযোগিতার প্রত্যাশা করে বলেন, আমি এখানে মেহমান, এখানে শিক্ষা, জ্ঞান বিস্তার, ক্রীড়া, সাংস্কৃতি চর্চার প্রসার ঘটানোর চেষ্টা করতে চাই। আসুন সবাই যুব সমাজ তথা মানুষকে ভাল কাজের দিকে নিয়ে আসার চর্চা করি। সাংবাদিকরা তাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় অন্যদের মধ্যে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সিনিঃ সহ সভাপতি আলী নেওয়াজ, সহ সভাপতি সচ্চিদানন্দদে সদয়, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য হাসান ইকবাল মামুন, ডাঃ শাহজাহান হাবিব, জগদীশ চন্দ্র সানাসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat