×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ২১৭ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জেরে গুলিবিদ্ধ হয়ে মো. এরশাদ (৪৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধোপাপাড়া টেকে এ ঘটনা ঘটে।

আহত এরশাদ কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বকশিরখীল এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতেই ৯ নম্বর ওয়ার্ডে একটি তাফসীরুল কুরআন মাহফিল শেষে বাড়ি ফেরার পথে সিএনজি যোগে ধোপাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত গুলি চালায়। এতে মো. এরশাদ গুলিবিদ্ধ হন।

এদিকে, স্থানীয়রা ধারণা করছেন, এই হামলার কারণ হতে পারে পূর্বের একটি ঘটনা। এর আগে দক্ষিণ কাঞ্চনার কনির দোকান এলাকায় আব্দুল হাকিম (৩৮) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার জেরে এ হামলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউসুফ, আবু বকর, রিফাত এবং পিচ্চি মিজান এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

ঘটনার বিষয়ে সাতকানিয়া থানা পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat