×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৩৫০ বার পঠিত
অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো বিয়ে করেছেন । বাগদানের ১৯ বছর পর এ বিয়ে সারলেন  এই অভিনেত্রী। বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফুরারির সাবেক সিইও জিন টডকে বিয়ে করেছেন তিনি।

এই দম্পতি গেল সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভাতে আকস্মিক এক অনুষ্ঠানে আংটি বদল করেছেন।

অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যসহ কাছের বন্ধু ও বান্ধব উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফর্মুলা ওয়ান চালক মাসা। টড যখন দায়িত্বে ছিলেন মাসা তখন ফুরারির সঙ্গে ছিলেন।
মিশেল ইয়ো এবং টডের বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসাই প্রথম দিয়েছেন।

২০০৪ সালের ৪ জুন ইয়ো এবং টড সাংহাইতে সাক্ষাৎ করেন। ঘটনার এক মাস পর ২৫ জুলাই টড ইয়োকে প্রেমের প্রস্তাব দেন।
তাদের বিয়ের কার্ডে লেখা ছিল, সাংহাইতে আমরা ২০০৪ সালের ৪ জুন সাক্ষাৎ করেছিলাম। টড মিশেলকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ও মিশেল হ্যাঁ বলেছিল।

সেই ঘটনার ৬৯৯২ দিন পর ২৭ জুলাই জেনেভাতে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
মিশেল ইয়োর জন্ম মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে। এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস সিনেমার শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হয়েছে তার নাম। এ চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো ৯৫তম অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat