×
সদ্য প্রাপ্ত:
জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ২০৪ বার পঠিত
মোঃ জনি খান, মোহনগঞ্জ নেত্রকোনা:
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে শুকুর আলী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার খুরশিমুল গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
শুক্কুর আলী উপজেলার খুরশিমুল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 
শুক্কর আলীর কোন ভাই নেই। তার মা ও বোনেরা ঢাকায় চাকরি করে। গ্রামে একাই বসবাস করতো বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গ্রামের একটি পুকুরে কচুরিপানার ভেতর উপুর হয়ে থাকা অবস্থায় শুক্কুরের লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 
স্থানীয়দের বরাতে ওসি আমিনুল ইসলাম বলেন,  শুক্কুর আলী মৃগী রোগে আক্রান্ত ছিলো। মা ও বোনেরা ঢাকায় চাকরি করার কারণে গ্রামে একাই বসবাস করতো শুক্কুর। মানুষের দোকানের সামনে বা কারো ঘরের সামনে রাত্রি যাপন করতো। গাঁজা খাওয়ারও অভ্যাস ছিলো তার। রাতে পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়তো পরে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  
ওসি আরও বলেন, শুক্কুরের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।  তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat