×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ২১৯ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 
 শেরপুরের নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত ও ৫ জন  আহত হয়েছে।  রবিবার (২ ফেব্রুয়ারি)   রাতে  নকলা পৌরসভার দক্ষিণ  (মাউড়া) মহল্লার আবুল কালামের বাড়ির সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক বাইপাস মহসড়কে ওই ঘটনা ঘটে

গণপিটুনিতে নিহত ও আহতরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়াও গোমড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৪৫),
নুর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৩০), জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫),  আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৫) ও শাহজাহানের ছেলে সাদ্দাম মিয়ার (৩০)। পুলিশ ও স্থানীয়বাসীন্দারা জানান, রাত সাড়ে ৯ টার দিকে একটি পিকআপ ভ্যানে করে ওই ৬ জন ঘটনাস্থলে নেমে ঘুরাঘুরি করছিল। এসময় গ্রামবাসিরা গরুচোর সন্দেহে তাদের গনধুলাই দেয়। এতে গুরুতরভাবে আহত হয় সবাই।  খবর পেয়ে  থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। আশংকাজনক  অবস্থায় অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে   স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত দেড়টার দিকে মোসলেম উদ্দিনের মৃত্যু হয় ।  অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার সকালে উন্নত  চিকিৎসার জন্য অন্যান্যদের  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 মোসলেম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলাসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat