×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৬৬ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ০৫ ফেব্রুয়ারি সকালে জেলা পুলিশ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে “পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা মোঃ মোকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সাতক্ষীরা ডাঃ রোকেয়া আখতার, এ সময় আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ হাসানুর রহমান, পুলিশ হাসপাতালের ডাঃ আবু হোসেন, সহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। এ সময় অতিথি মহোদয়গণ বেলুন ও ফেস্টুন, পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে ০৮ টি দল নিয়ে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পুলিশ অফিস টিম বনাম সদর সার্কেল টিম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat