×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ৭৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার মোঃ সুমন মিয়া


জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল (Govt-Reg--S-0137/19) কার্যকরি পরিষদের নির্বাচনে লেখক, সাংবাদিক ও সংগঠক জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক শেখ তিতুমীর আকাশকে সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর সৌদিআরব প্রতিনিধি ও দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফিরোজ কে সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর কার্যকরি পরিষদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়। 

অন্যান্য নির্বাচিতরা হচ্ছেন, সিনিয়র সহসভাপতি মো. সৈয়দ আবু মুছা, (সম্পাদক দৈনিক এসএমটিভি, টোয়েন্টিফোর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জীয়া উদ্দিন সোহেল, সম্পাদক দৈনিক দেশবিদেশ । 

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর কার্যকরি পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব ডাক্তার আনিকা আক্তার সোনিয়া। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরি পরিষদের সাংগঠনিক সম্পাদক সনিয়া আভা।

জানা যায়, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর নবনির্বাচিত সভাপতি শেখ তিতুমীর আকাশ, প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় সাংবাদিক কল্যাণ সংগঠন (এনজিও ব্যুরো), ভারপ্রাপ্ত সম্পাদক জাতীয় দৈনিক স্বাধীন ভাষা, জাতীয় লেখক কবি ও উন্নয়ন সাংস্কৃতিক, উন্নয়ন ফাউন্ডেশনের এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন তিনি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ নিউজ টোয়েন্টিফোর এর সৌদিআরব প্রতিনিধি ও দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। এইছাড়াও তিনি দৈনিক নবোদয় এর নির্বাহি সম্পাদক।

এইছাড়াও আগামী ১৫ দিনের মধ্যেই জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানান নবনির্বাচিত সভাপতি শেখ তিতুমীর আকাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat