×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১২২ বার পঠিত

নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে দেশী-বিদেশী চক্রান্ত চলছে। দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের সকলের চোখ-কান খোলা রাখতে হবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার ময়নাবাদ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ মাঠে ইসলামের আলোকে নারী শির্ক্ষা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল এর সভাপতিত্বে শিক্ষক এহতেরামুল হক সোহাগ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানারা উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ ব্যবসায়ী ও লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুনুর রশীদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান,  মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ বৃন্দাবন কলেজের  সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা ছায়েম আহমেদ চৌধুরী, প্রভাষক এনামুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা,  উপজেলা জামাতের আমীর মাওলানা ইদ্রিস আলী, চুনারুঘাট  প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী সহ আরও অনেকই। সভায় জাহানারা উইমেন্স কলেজের প্রতিষ্টাতা মামুনুর রশীদ বলেন, আমার ইচ্ছা আমাদের এলাকার অসংখ্য ছেলে মেয়েকে আমি গ্র্যাজুয়েট করতে সাহায্য করছি এবং করবো। এলাকার অসহায় শিক্ষার্থীদের জন্য আমরা সহযোগীতা অব্যাহত রাখছি। আমি মাত্র ২০ লক্ষ টাকা নিয়ে প্রতিষ্ঠানের কাজ শুরু করছিলাম, এ পর্যন্ত এই প্রতিষ্ঠানে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানের উল্ল্যেখযোগ্য দিকগুলো তুলে ধরে বলেন, আমি আমার নিজের কষ্টার্জিত হালাল উপার্জন থেকে আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শুরু তেকেই কাজ করছি। যদি অসহায় কোন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে আগ্রহী হন, এবং তার অর্থের যোগান দিতে  না পারে আমি তার বেতন ফি সহ যাবতীয় খরচ বহন করবো বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন । প্রধান অতিথি মেয়র আরিফ কলেজের প্রসংসা করে আরও  বলেন, মামুনূর রশীদ চৌধুরী ব্রিটেনের অনেক বড় ব্যবসায়ী হয়েও মানবতার সেবায় নারীর টানে বার বার চলে আসেন চুনারুঘাটে । তিনি মূলত নারীদের সু- শিক্ষার আলো ছড়াতে নিজের পকেটের অর্থ ও মূল্যবান সময় ব্যয় করে অক্লান্ত পরিশ্রম  করে যাচ্ছেন। আমার বিশ্বাস আজকের এই উইমেন্স কলেজটি একদিন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। এই এলাকায় এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান আসলেই প্রশংসনীয়। এর সমস্ত প্রশংসার দাবী রাখেন এই প্রতিষ্ঠানের স্বপ্ন দ্রষ্টা  ব্রিটিশ ব্যবসায়ী ও লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুনুর রশীদ চৌধুরী। বেলা আড়াইটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকল অতিথি ও শিক্ষার্থী সহ উপস্থিত সকলের আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat