×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১১৬ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ


 

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পত্নীতলা উপজেলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন রুপগ্রাম এলাকার জনৈক সুলতানের আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী ওমর ফারুক (২৫)—পিতা মৃত গোফফার, সাং বাকরইল, থানা পত্নীতলা, জেলা নওগাঁ—এর কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় তার সহযোগী সুমন (২৯)—পিতা নুরুল ইসলাম, সাং চকসহবত, থানা পত্নীতলা, জেলা নওগাঁ—কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আসামিদের আদালতে সোপর্দসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat