×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ১১৭ বার পঠিত
মোঃ জনি খান মোহনগঞ্জ প্রতিনিধি নেএকোনা 


নেত্রকোনার মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক -অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।


আজ রোববার দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে পৌরশহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

 পরে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মাজহারুল হক কাসেমী,  উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা মাসুম আহমাদ প্রমুখ। এছাড়া এতে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।


বক্তারা  এই উপজেলায় ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক -অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করার দাবি জানান। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat