×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ৯১ বার পঠিত
আমতলী (বরগুনা) 

দশ বছরের শিশু কন্যাকে ধর্ষক মোটর সাইকেল চালক নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ র্যাব—৮ ও পটুয়াখালী র্যাব—১১ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 
জানাগেছে, উপজেলার কুলইরচর গ্রামের ১০ বছরের শিশু কন্যার বাবা ও মা কুকুয়া ইউনিয়নের একটি ইটভাটিতে শ্রমিকের কাজ করেন। গত ১৫ জানুয়ারী সন্ধ্যায় তাদের প্রতিবেশী রফিক হাওলাদারের জামাতা নুরুল ইসলামের মোটর সাইকেলে শিশু কন্যাকে বাড়ীতে পাঠিয়ে দেয়। পথিমধ্যে মোটর সাইকেল চালক নুরুল ইসলাম শিশুটিকে ধর্ষণ শেষ বাড়ীর সামনে রেখে চলে যায়। শিশুটির অভিযোগ ধর্ষণ শেষে ধর্ষক নুরুল ইসলাম তাকে শাসিয়ে যায় এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করে ফেলবে। শিশুটি ভয়ে ওই রাতে ঘটনা পরিবারের কাউকে জানায়নি। পরের দিন গত ১৬ জানুয়ারী সকালে শিশুটি শরীরের যন্ত্রনা সইতে না পেরে দাদীর কাছে বলে দেয়। এ ঘটনায় গত ১৭ জানুয়ারী  শিশু কন্যার বাবা বাদী হয়ে ধর্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী—২০০৩) এর ৯(১) ধারায় আমতলী থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ র্যাব—৮ ও পটুয়াখালী র্যাব—১১ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে ধর্ষক নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। 
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, দশ বছরের শিশু কন্যাকে ধর্ষক নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আনতে পুলিশ পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat