×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ১১৮ বার পঠিত

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে পুষ্টি সচেতনতা ও শিখন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় র‌্যালী,আলোচনা সভা,বিনামুল্যে চিকিৎসা প্রদান এবং মেলায় এক হাজার ২০০শিশুকে বিনা মুল্যে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। এছাড়া পুষ্টি ও সচেতনতা মূলক গম্ভীরা ও নাটকের পরিবেশনা করা হয়।

ইফাদ এবং পিকেএসএফ এর অর্থায়নে মৌসুমী-আরএমটিপি প্রকল্পের সচেতনতা ও শিখন কার্যক্রমের আওতায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এর পর একটি পুষ্টি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল। মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন কর্মকর্তা আব্দুর রউফ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাহে আলম সরওয়ার,নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনীর আলী আকন্দ, মৌসুমী’র উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন তোতা, মৌসুমীর আবাসিক চিকিৎসক ডাঃ মুক্তাদির রহমান,মৌসুমী’র উপ-সহকারী পরিচালক (কমর্সূচি) লিয়াকত আলী, মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেনসহ ডাক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজুল ইসলামসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

‎মেলায় সচেতনতা মূলক ১০টি স্টলের মাধ্যমে শিশু, অভিভাবক ও মেলায় আগত দর্শনার্থীদের হাতের নাগালে থাকা বিভিন্ন ধরণের পুষ্টিকর খাবারের সঙ্গে নতুন করে পরিচয় করে দেয়া হয়। স্টল পরিদর্শন শেষে অতিথিবৃন্দ মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভ‚য়সী প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের ভিটামিন, মিনারেল এবং পুষ্টি সম্পর্কে জনসচেতনতা মূলক দিক নির্দেশনা প্রদান করেন। পরে মেলায় আসা দর্শনার্থীদের অংশগ্রহণে পুষ্টিবিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষধ প্রদান করা হয় এবং এক হাজার ২০০শিশুকে বিনামূল্যে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। এছাড়া রাজশাহী থেকে আগত গম্ভীরা শিল্পীদের পুষ্টি ও সচেতনতা মূলক গম্ভীরা ও নাটকের পরিবেশনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat